শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

ইভিএমে হচ্ছে না আগামী সংসদ নির্বাচন 

ইভি এম ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বৈশ্বিক প্রেক্ষাপট, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় আপাতত নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আগামী সংসদ নির্বাচন করা সম্ভব নয়। ইভিএমের নতুন প্রকল্পটির কার্যক্রম স্থগিত করেছে পরিকল্পনা কমিশন।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, পরিকল্পনা কমিশন আমাদের সিদ্ধান্ত জানিয়েছে, ইভিএমের প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পরিকল্পনা কমিশন আমাদের জানিয়েছে এই মুহূর্তে প্রকল্পটির কার্যক্রম প্রক্রিয়া করছে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন প্রকল্পটি বাতিল নয়। তারা বলেছেন এই মুহূর্তে প্রকল্পটি প্রক্রিয়াকরণ হচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে এটি চলছে না।

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কমিশন আগেই জানিয়েছে নতুন প্রকল্প পাস না হলে আমাদের কাছে যতগুলো ইভিএম আছে, তা দিয়ে নির্বাচন করা সম্ভব। ততগুলো আসনেই ইভিএম ব্যবহার করবো। ইভিএম ৫০টিও হতে পারে, ৬০টিও হতে পারে; ৭০টিও হতে পারে। আমরা মেশিনগুলো পরীক্ষা করে দেখবো, আমাদের কাছে কতগুলো মেশিন ব্যবহারযোগ্য আছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ব্যবহারের লক্ষে সম্প্রতি দুই লাখ মেশিন কেনার জন্যর জন্য নির্বাচন কমিশন ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার নতুন একটি ইভিএম প্রকল্প প্রস্তাব করে সরকারের কাছে। কিন্তু সেটি স্থগিত হওয়ায় আসন্ন সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আর বাস্তবায়ন হচ্ছে না। এক্ষেত্রে চলমান প্রকল্পের দেড় লাখ মেশিন থেকেই ব্যবহারযোগ্যগুলো দিয়ে কতগুলো আসনে ভোট নিতে পারবে তা নির্ধারণ করবে ইসি।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে এই ইভিএমগুলো কিনেছিল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION