শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

পি দে ক্যাসেলকে ৭ গোল, এমবাপ্পের পাঁচ

এমবাপ্পে,ফাইল ছবি

খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসি নেই। বিশ্রামে ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে একাই প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ফরাসি কাপের শেষ বত্রিশে ষষ্ঠ সারির দল পি দে ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দিলো পিএসজি, যাতে পাঁচ গোল এমবাপ্পের।

শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ক্যাসেল মাত্র ২৯ মিনিট ধরে রাখতে পেরেছিল পিএসজিকে। এরপর খুলে যায় গোলমুখ, হতে থাকে একের পর এক গোল। ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টায় যাওয়ার আগেই এমবাপ্পে করেন প্রথম গোল। ৩৪ মিনিটে আরেকটি। মাঝে নেইমার ৩৩ মিনিটে স্কোর ২-০ করেছিলেন। প্রথমার্ধে মাত্র ১১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। গত বছর ডিসেম্বরে বিশ্বকাপ ফাইনালের পর এবার ক্লাবের জার্সিতে তিন গোল করেছেন গোল্ডেন বুট জয়ী তারকা।

ওখানেই থামেননি এমবাপ্পে। ৫৬ ও ৭৯ মিনিটে গোল করে প্রথম পিএসজি খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েন তিনি। ডাবল হ্যাটট্রিক করতে পারতেন এমবাপ্পে, কিন্তু দেরিতে শট নেওয়ায় প্রতিপক্ষ ব্লক করে। মাঝে ৬৪ মিনিটে অন্য গোলটি করেন কার্লোস সোলার।

এনিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২৪ ম্যাচে ২৫ গোল এমবাপ্পের। ক্লাবটির জার্সিতে ১৯৬ গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতা এডিনসন কাভানিকে ছোঁয়ার পথে। আর মাত্র চারটি গোল দরকার।

রেকর্ড বাড়ানো ১৪তম ফরাসি কাপ ট্রফির মিশনে পিএসজির শেষ ষোলোর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেই, ম্যাচটি হবে আগামী ৯ ফেব্রুয়ারি।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, ‘আমাদের লেভেলে খেলে এই দলকে সম্মান জানাতে এখানে এসেছি আমরা। সেটাই করেছি এবং আমরা খুশি। তাদের ও আমাদের জন্য এটা দারুণ সুযোগ কারণ এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরাও অপেশাদার ফুটবল থেকে এসেছি।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION