শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

নায়িকা মুনমুন গভীর রাতে হিরো আলমের সঙ্গে ভোট চাইলেন 

বিনোদন ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত নাম হিরো আলম। অতীতের মতো এবারো সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচিত। বগুড়ার উপ-নির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একতারা প্রতীকে তার জন্য ভোট চাইলেন চিত্রনায়িকা মুনমুন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় মুনমুনকে। মুনমুন শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচারণা চালান।

একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চিত্রনায়িকা মুনমুন বলেন, “উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। ও বলল ‘আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।’ ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি। হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়ন হবে।”

হিরো আলম বলেন, ‘ভোটারদের চমক দেখাতে আজ শনিবার (২৭ জানুয়ারি) রাতে বগুড়া-৬ আসনে অর্থাৎ বগুড়া শহরে একতারা মার্কার পক্ষে ভোট চেয়ে মাঠে নামবেন চিত্রনায়িকা জেসমিন। এছাড়া একতারার প্রচারণায় আসছেন চিত্রনায়িকা নাসরিন, অভিনেতা কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION