শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

শাকিব পাশে না থাকলে অপু বিশ্বাস হতাম না

বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। অভিনয় জীবনের বাইরে তাদের মধ্যে তৈরি হয়েছিল দাম্পত্য সম্পর্ক। দীর্ঘ সময় গোপন থাকার পর প্রকাশ্যে আসে তাদের সম্পর্ক এবং প্রকাশ হওয়ার কিছুদিনের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

এদিকে সম্প্রতি কলকাতা বইমেলায় গিয়েছিলেন অপু। এবং সেখানে এক সাক্ষাৎকারে শাকিব খান বিষয়ে কথাও বলেন এ নায়িকা। অপু বিশ্বাস বলেন, আমাদের সম্পর্ক নিয়ে এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে জানাবো। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না। নিজের ক্যারিয়ারে শাকিবের ভূমিকা নিয়ে অপু বলেন, আজকে শাকিব যদি আমার পাশে না থাকতো, তাহলে অপু বিশ্বাস হতাম না। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি।

শাকিবের প্রেম নিয়ে গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তাহলে সে কিসের সুপারস্টার? নায়ক-নায়িকাদের নিয়ে দু’একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোমান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি সাধুবাদই জানাই। তাছাড়া সেই সাক্ষাৎকারে প্রাক্তন শ্বশুর-শাশুড়ি নিয়েও প্রশংসা করেন তিনি।

আর বুবলী এবং নিজের সন্তান নিয়ে বলেন, আসলে সন্তান তো সন্তানই হয়। আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের। তার এসব মন্তব্যের পরে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন উঠেছে শাকিব-অপু পুনরায় এক হতে যাচ্ছেন! যদিও এ বিষয়ে অপু কোনো মন্তব্য করেননি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION