শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

স্পর্শিয়া তিন মাধ্যমে সরব

স্পশিয়া, ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

বর্তমানে নাটক, সিনেমা ও ওয়েবের কাজ নিয়ে সরব সময় পার করছেন চলতি প্রজন্মের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি ‘এখানে নোঙর’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। এতে তার নায়ক আদর আজাদ। আর ছবিতে তিনি একজন সারেংয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও ‘হেলিকপ্টার’ নামের একটি নাটকের কাজও শেষ করেছেন।

অন্যদিকে মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত দু’টি সিনেমার শুটিং শেষ করেছেন স্পর্শিয়া। এর মধ্যে ‘ফিরে দেখা’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী রোজিনা। আর ‘ক্ষমা নেই’ নামের অন্য সিনেমাটি নির্মাণ করেছেন জেড এইচ মিন্টু। এ দু’টি ছবিই মুক্তির অপেক্ষায় আছে। প্রায় প্রতিটি মাধ্যমে নিজের কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, আমি কাজকে কাজই মনে করি।

তাই আমার কাছে নাটক, সিনেমা কিংবা ওয়েবে কাজ করায় কোনো সমস্যা হয় না। একজন অভিনেত্রী হিসেবে তো সব ধরনের কাজ ও চরিত্রেই মানিয়ে নেয়া উচিত। আমিও সেটাই চেষ্টা করছি। কতোটুকু পারছি সেটা দর্শক বিচার করবেন। স্পর্শিয়া বলেন, আমার ধ্যান-জ্ঞান এখন কাজ। কোনোদিকে আর মনোযোগ নেই।

এরইমধ্যে আমি এমন কিছু কাজ করতে পেরেছি যেগুলো দর্শক হয়তো মনে রাখবে দীর্ঘদিন। তবে আমি মনে করি এটা আমার শুরু। আরও অনেক পথ বাকি। সেই পথটাতে হাঁটতে গিয়ে আরও ভালো ভালো কাজের অংশীদার হতে চাই।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION