বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এক ঘর থেকে অন্য ঘরে গেলেও স্বামীকে বলে যাই

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। দীর্ঘ দিন প্রেম করে ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জেইনকে বিয়ে করেন তিনি। কিছু দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, মা হতে যাচ্ছেন এই নায়িকা। এ গুঞ্জনের মাঝে শোনা যাচ্ছে, ভেঙে যাচ্ছে অঙ্কিতার সংসার। এসব বিষয় নিয়ে জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। নীরবতা ভেঙে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন অঙ্কিতা।

পিংকভিলার সঙ্গে আলাপকালে অঙ্কিতা লোখান্ডে বলেন— ‘প্রথমে বিয়ে তারপর অন্তঃসত্ত্বা এবং বিয়েবিচ্ছেদের খবর। সত্যি বলতে, এসব বিষয়কে আমি পাত্তা দিই না। মানুষ এসব নিয়ে কথা বলবেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত ভালো কথা বলবে, সে পর্যন্ত ঠিক আছে। যখন তারা বিরক্তিকর কথা বলে, তখন তা আমার উপর প্রভাব ফেলে। যদি তারা আমার প্রেগন্যান্সি নিয়ে কথা বলে, তবে সত্যি আমি আনন্দিত। কারণ এটা নিশ্চিত একদিন আমি অন্তঃসত্ত্বা হবো। আর তখন খবরটি সবাইকে জানাব।’

বিয়েবিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অঙ্কিতা লোখান্ডে বলেন, ‘স্বামী হিসেবে সে খুবই সহনশীল। এর চেয়েও বড় কথা সে আমার ভালো বন্ধু। সে জানে আমি আমার কাজকে কতটা ভালোবাসি। কাজ নিয়ে আমরা আলোচনা করি। চরিত্র নিয়ে তার সঙ্গে কথা বলি। সে খুব খোলা মনের মানুষ।’

‘ভিকি আমাকে বলে, যা তোমার জন্য ভালো মনে করো সেটাই তোমার করা উচিত। সে আমার কর্মদক্ষতার উপর ভরসা করে এবং এভাবেই আমাকে সহযোগিতা করে যাচ্ছে। আমি কি করছি, তা তাকে জানাতে পছন্দ করি। তাকে সবকিছু বলতে ভালোবাসি। এমনকী এক ঘর থেকে অন্য ঘরে গেলেও ভিকিকে বলে যাই।’ বলেন অঙ্কিতা লোখান্ডে।

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ছয় বছর একসঙ্গে ছিলেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ভিকির সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা; যা পরিণয় পেয়েছে।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION