শনিবার, ২৫ Jul ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব

ভয়েস ‍নিউজ ডেস্ক:

বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা ৬৯টি রুশ জাহাজ বাংলাদেশে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তলব করা হয়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার রোদেনকো আন্দ্রে ইউরেভিচ রাষ্ট্রদূতকে সমন করে জানান, এটি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে গত ডিসেম্বরে রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ উরসা মেজরকে বাংলাদেশে প্রবেশে অনুমতি না দেওয়ার সময়ে রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাশিয়ার কর্মকর্তারা এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান।

৬৯টি জাহাজের নিষেধাজ্ঞার বিষয়ে গত জানুয়ারি মাসে সিদ্ধান্ত হলেও বিষয়টিকে সংশ্লিষ্টরা ২৪ ফেব্রুয়ারি জাতিসংঘে ইউক্রেন রেজুলেশনের ভোটের সঙ্গে মিলিয়ে দেখতে চাইছেন। এর আগে জাতিসংঘে ইউক্রেন যুদ্ধ নিয়ে পাঁচটি রেজুলেশনের মধ্যে বাংলাদেশ দুটিতে পক্ষে ভোট দেয় এবং তিনটিতে ভোটদানে বিরত থাকে। রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে বারবার অনুরোধ করা হয়েছে যেকোনও রেজুলেশনে বিপক্ষে ভোট দেওয়ার জন্য।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ বাংলাদেশে ঢুকতে পারবে না এ বিষয়ে ১৭ ফেব্রুয়ারি রাশিয়ার সংবাদ সংস্থা ‘ইথার তাস’-এ সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে ২১ ফেব্রুয়ারি ইথার তাস এক রিপোর্টে জানায়, রাষ্ট্রদূতকে নেতিবাচক প্রভাবের বিষয়ে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে রুপপুর বিদ্যুৎ প্রকল্পের পণ্য নিয়ে মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ উরসা মেজরকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। মার্কিন তথ্যের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION