মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

ইউক্রেনে ‘বেলচা’ দিয়ে যুদ্ধ করছে রাশিয়া, যুক্তরাজ্যের দাবি

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ত্র ও গোলাবারুদের অভাবে ইউক্রেনে রাশিয়ার রিজার্ভ সেনারা ‘বেলচা’ দিয়ে যুদ্ধ করছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর বলছে, ফেব্রুয়ারির শেষ দিকে রুশ রিজার্ভ সেনাদের নাকি ইউক্রেনের একটি শক্তিশালী অবস্থানে নিয়োগ দেওয়া হয়।

সেখানে তাদের কেবল আগ্নেয়াস্ত্র ও বেলচা নিয়ে লড়াই চালিয়ে যেতে বলা হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই বেলচা এমপিএল ৫০ নামে পরিচিত। এটি সাধারণত খোঁড়াখুঁড়ির কাজে ব্যবহৃত হয়। ১৮৬৯ সালে এই হাতিয়ারটি নকশা করা হয়েছিল।

ইউক্রেইনে হাতাহাতি জাতীয় লড়াইয়ের প্রবণতাও বাড়ছে বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, ‘একজন রিজার্ভ সেনা জানিয়েছেন, এভাবে লড়াইয়ের জন্য শারীরিক কিংবা মানসিক কোনোভাবেই প্রস্তুত নন তারা। ’

যদিও যুক্তরাজ্যের দেওয়া এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। আবার এ ধরনের যুদ্ধ কোথায় হচ্ছে সে বিষয়ে মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

এদিকে যুক্তরাজ্যের এমন দাবি বিপরীতে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION