মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

ভূমিধসে ইন্দোনেশিয়ায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৫০ জনের মতো।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সি (বিএনপিবি) বন্যা ও ভূমিধসের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে, সেরাসান দ্বীপের ঘর-বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টি ও কয়েক জায়গায় ভূমিধসের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে জটিল করে তুলছে। কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও।

নাতুনা অঞ্চলের অনুসন্ধান এবং উদ্ধার দলের প্রধান আব্দুল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত। নিখোঁজ রয়েছে ৫০ জনের মতো।

রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র জুনাইনাহ বলেন, আবহাওয়া প্রতিনিয়ত বদলাচ্ছে। বাতাস আগের চেয়ে আরও জোরে বইছে। জোয়ারের ঢেউ বেশি।

তিনি বলেন, পরিস্থিতি খারাপ হতে থাকায় সোমবার বিকেলে ৬০ জনের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে। নৌকায় তাদের যেতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগবে।বিএনপিবি’র মুখপাত্র আব্দুল মুহারি বলেন, উদ্ধার অভিযানের গতি বাড়াতে মঙ্গলবার একটি হেলিকপ্টার মোতায়েন করা হবে।সূত্র: আল জাজিরা

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION