শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

আজ কালবৈশাখী ঝড় হতে পারে

আবহাওয়া

ভয়েস নিউজ ডেস্ক:
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এতে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টিতে দেশে চলমান তাপপ্রবাহ কিছুটা হলেও কমে আসবে বলে আশা করছে আবহাওয়াবিদরা। তারা বলছেন, ১৭/১৮ মার্চ থেকে দেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়ে বইতে পারে কালবৈশাখী ঝড়৷

আবহাওয়াবিদ শাহিনুল হক বাংলা ট্রিবিউনকে জানান, আবহাওয়া অধিদপ্তরের আগাম পূর্বাভাস অনুযায়ী আজ (বুধবার) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে। বিচ্ছিন্নভাবে হওয়া এই ঝড়ে বৃষ্টির পরিমাণ কোথাও হালকা আবার কোথাও ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিছু এলাকার তাপমাত্রা কমে আসতে পারে৷

তিনি জানান, আগামী ১৭/১৮ তারিখে সারা দেশে কালবৈশাখী বয়ে যেতে পারে।

আবহাওয়া বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৩, রাজশাহীতে ৩৪ দশমিক ৬, রংপুরে ৩৩, ময়মনসিংহে ৩২ দশমিক ৩, সিলেটে ৩৩, চট্টগ্রামে ৩০, খুলনায় ৩৩ দশমিক ৫ এবং বরিশালে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION