সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

গ্রেফতার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নিজেই শঙ্কা প্রকাশ করে বলেছেন, তিনি আগামী মঙ্গলবার গ্রেফতার হতে পারেন। এ অবস্থায় তার গ্রেফতার ঠেকাতে সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চেপে যেতে গোপনে অর্থ প্রদান করেন তিনি। ওই অভিযোগে জড়িত একটি মামলায় গ্রেফতার হতে পারেন সাবেক প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে, ট্রাম্প তার তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। অভিযোগ প্রমাণ হলে তিনিই প্রথম সাবেক কোনও মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় গ্রেফতার হবেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্পের পক্ষ থেকে বড় অংকের টাকা ঘুষ দেওয়া হয়। এমন অভিযোগ নিয়ে নিউইয়র্কের প্রসিকিউটররা গত পাঁচ বছর ধরে তদন্ত করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনও অভিযোগ প্রমাণ হয়নি। প্রতিটি অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন ট্রাম্প।

এ নিয়ে মার্কিন রাজনীতিতে ট্রাম্পের সুনাম তলানিতে ঠেকে। গত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেও ২০২৪ সালে ফের লড়াইয়ের কথা জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও মনোনয়ন পেতে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিজ্ঞা করেছেন। সূত্র: বিবিসি, আল জাজিরা

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION