মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন

ট্রাম্প আজ গ্রেফতার হতে পারেন,নীল ছবির নায়িকার মামলায়

আন্তর্জাতিক ডেস্ক:

এক পর্ন তারকাকে চুপিসারে টাকা দেওয়া সংক্রান্ত মামলায় আজ গ্রেপ্তার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত ১৮ মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে এ কথা জানান।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর আগে স্টর্মি ড্যানিয়েলস নামের এক পর্ন ছবির নায়িকার সঙ্গে ট্রাম্পের অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘মুখ বন্ধ’ রাখতে ওই নীল ছবির নায়িকাকে অর্থ দেন তিনি। এমনই অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাস্পের বিরুদ্ধে। এই ঘটনার সূত্রপাত হয় গত শনিবার।

গ্রেফতার এড়াতে সমর্থকদের এর বিরদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘দুর্নীতিগ্রস্ত এবং পুরোপুরি রাজনৈতিক ছায়ায় থাকা ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দফতর থেকে বেআইনি ভাবে কয়েকটি তথ্য প্রকাশ্যে এসেছে… যা থেকে স্পষ্ট যে, অপরাধ প্রমাণিত না হওয়া সত্ত্বেও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য পদপ্রার্থী তথা যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টকে মঙ্গলবার গ্রেফতার করা হতে পারে। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে শামিল হন!’

তবে ট্রাম্পের আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে ট্রাম্পই হবেন ফৌজদারি অপরাধে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের মুখপাত্র জানান, এখনও পর্যন্ত ট্রাম্পের কাছে গ্রেফতারি সংক্রান্ত কোনো নির্দেশিকা এসে পৌঁছোয়নি। পাশাপাশি ট্রাম্পের দাবির সপক্ষে সংশ্লিষ্ট অ্যাটর্নির দফতর থেকে কোনো তথ্য ফাঁস হওয়ার প্রমাণও দেখাতে পারেননি তিনি।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের করা হয়ও, তাহলে সেটি বুধবার করা হতে পারে। কারণ এর আগে বিচারক আরেকজন স্বাক্ষীর স্বাক্ষ্য নেবেন।

সূত্র: এএফপি, আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION