শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

‘তুমি আমায় যেমন ভালোবাসো’

বিনোদন ডেস্ক:

পুনয়ায় টুইট করে সামান্থা লিখেন, ‘তুমি আমায় যেমন ভালোবাসো, এমন কে বাসবে আর।’ অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে টুইটারে তার ভক্তদের নিয়মিত কথাবার্তা হয়। অসুখে ভোগার পর সামান্থাকে হতাশা গ্রাস করছে দেখে এক ভক্ত অভিনেত্রীকে নতুন প্রেম করার পরামর্শ দিলেন।

অনেকেই এমন অযাচিত পরামর্শে বিরক্ত হন, অন্যরকম প্রতিক্রিয়া জানান। অভিনেত্রী সামান্থা কিন্তু সহজ ভাবেই নিলেন বিষয়টা, উত্তরও দিলেন সুন্দরভাবে।

সামান্থাকে ট্যাগ করে একটি পুরোনো ভিডিও শেয়ার করে এক ভক্ত লিখেন, ‘জানি, আমার বলা উচিত নয়, কিন্তু প্লিজ, কারও সঙ্গে ডেট করো তুমি।’ ভিডিওটি দেখেন সামান্থা।

পুনয়ায় টুইট করে সামান্থা লিখেন, ‘তুমি আমায় যেমন ভালোবাসো, এমন কে বাসবে আর।’ এই উত্তর পেয়ে সেই ভক্ত মুগ্ধ হয়ে যান। এই সুযোগে সামান্থার প্রতি ভালবাসার কথা প্রকাশ করেন ভক্ত।

ভক্ত লিখেন, ‘আমি! এত জনের ভিড়ে তুমি কী আর আমার আবেদন গ্রহণ করবে।’ সামান্থা অবশ্য এর জবাব দেননি। তবে ভক্তরা সমস্বরে বলেন, ‘আমরা সবসময় তোমার পাশে আছি। খুব ভালবাসি তোমায়।’

২০২১ সালে সামান্থা এবং নাগা চৈতন্য সামাজিকমাধ্যমে তাদের বিয়েবিচ্ছেদের কথা ঘোষণা করেন। যদিও বিবাহিত জীবনের সমস্যা নিয়ে মুখ খোলেননি তারা।

হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মায়োসাইটিসের মতো স্নায়ুর জটিল রোগে ভুগছেন সামান্থা। বিদেশ থেকে চিকিৎসা করিয়ে এসে অনেকটাই সুস্থ। কাজও করছেন পুরোদমে। অভিনেত্রীকে শেষ দেখা গেছে ‘যশোদায়, এখন তিনি ব্যস্ত ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের কাজ নিয়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION