শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ফাইল ছবি ভয়েস নিউজ ডেস্ক:
নির্বাচনের সময় গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে ২ থেকে ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান। সূত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/জেইউ।