শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

কি রকম স্বামী চান শার্লিন চোপড়া

শার্লিন চোপড়া,ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার ছবির সংখ্যা হাতে গোনা। তাই বলে তার জনপ্রিয়তার কোনো কমতি নেই। একসময় এই জনপ্রিয়তা ছিল বোল্ড ভিডিওর জন্য, এখন এমন ভিডিওর পাশাপাশি বিতর্কও তার নিত্যসঙ্গী।

পর্নো-কাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন শার্লিন। তবে এবার একটু অন্য মেজাজে রয়েছেন তিনি। জানালেন নিজের বিয়ের পরিকল্পনা।

কেমন স্বামী চান তিনি? ফার্স্ট প্রেস জার্নাল নামের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, লাখপতি স্বামী চান তিনি। হবু স্বামী যেন একেবারেই মিথ্যাবাদী না হয়।

বিয়ে নিয়ে আরও কিছু চাওয়া রয়েছে শার্লিনের। হবু স্বামী যেন শুধু তাকেই চোখে হারান। কোনোভাবেই যেন আর অন্য কোনো নারীর দিকে আসক্ত না হন। তার মন যেন খুব ভালো হয়। আর তিনি যেন জীবনের প্রতি সৎ ও নিষ্ঠাবান হন। তবেই বিয়ে করতে রাজি শার্লিন।

বর্তমানে নিজের প্রযোজনায় শর্ট ফিল্ম তৈরি করছেন শার্লিন। যার মধ্যে একটির নাম ‘ব্ল্যাক ম্যাজিক’, যা খুব শিগগিরিই প্রকাশ করার ইচ্ছে রয়েছে তার। এর পাশাপাশি মিউজিক ভিডিও তৈরি করবেন তিনি। এত কিছুর মধ্যেই শার্লিন খুঁজছেন মনের মানুষ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION