সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

বর খুঁজছেন স্বস্তিকা!

বিনোদন ডেস্ক:

টলিউডে আলোচনা সমালোচনায় সবসময় শীর্ষে স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার শুরু করছেন নতুন অভিযান। যা এই এপ্রিলেই শুরু হবে।‘সিঙ্গেল মাদার’ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার বর খুঁজবেন। ‘হইচই’ এর এক ওয়েব সিরিজে সেই ভূমিকায় দেখা যাবে তাঁকে।

স্বস্তিকা জানালেন, ‘নিখোঁজ থ্রিলার ধর্মী একটি সিরিজ। এখানে আমার বিপরীতে কেউ নেই। আমার জন্য তো বর এমনিতেও পাওয়া যায় না। এবারও বর খুঁজে পাওয়া যাবে না। এই নিয়ে শুরু হবে তর্ক।’

অয়ন চক্রবর্তীর পরিচালনায় আগামী সপ্তাহ থেকেই কলকাতায় কাজ শুরু করবেন অভিনেত্রী। ডিভোর্সী সিঙ্গেল মায়ের চরিত্রেই অভিনয় করছেন স্বস্তিকা। সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন টোটা রায়চৌধুরী, পরাণ বন্দোপাধ্যায়।

‘হইচই’ তে স্বস্তিকার সিরিজ মানেই হিট। দুপুর ঠাকুরপো, মোহমায়া তারই প্রমান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION