সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।বুধবার (৫ এপ্রিল) ভোরের আগে সেখানে এ হামলার ঘটনা ঘটে।

কয়েকদিন আগেও মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি যুবককে দিনে-দুপুরে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি পুলিশ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ ও এর প্রাঙ্গণে ইবাদতরত কয়েক ডজন মুসল্লির ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

রাতের আঁধারে হওয়া এই হামলায় সাতজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অবশ্য বুধবার ভোরের আগে ইসরায়েলি পুলিশ দাবি করে, তারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ‘দাঙ্গার’ জবাব দিচ্ছে এবং এ কারণে সেখানে অভিযান চালানো হয়।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আহতের খবর দিলেও সংখ্যা জানায়নি। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ইসরায়েলি বাহিনী তাদের চিকিৎসকদের আল-আকসায় পৌঁছাতে বাধা দিচ্ছে।

একজন বয়স্ক মহিলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি একটি চেয়ারে বসে কোরআন তিলাওয়াত করছিলাম। এমন সময় হামলা শুরু হয়। মসজিদের বাইরে বসে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এগুলোর মধ্যে একটি আমার বুকে আঘাত করে।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, মুখোশধারী আন্দোলনকারীরা আতশবাজি, লাঠি ও পাথর দিয়ে নিজেদেরকে মসজিদের ভিতরে আটকে রাখে। পুলিশ প্রবেশ করলে, তাদের দিকে পাথর ছুড়ে মারা হয়। মসজিদের ভেতর থেকে আতশবাজি ছুঁড়ে আন্দোলনকারীদের একটি বড় দল।

সূত্র- আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION