সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

আল-আকসা মসজিদে দ্বিতীয় দফা হামলা ইসরায়েলি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক:
আরব ও মুসলিম বিশ্বের নিন্দা সত্ত্বেও বুধবার জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।বুধবার রাতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয়বারের অভিযানে ফিলিস্তিনি মুসল্লিদের উপর স্টান গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

এ সময় সশস্ত্র সৈন্যরা রমজানের নামাজের জন্য সেখানে জড়ো হওয়া মুসল্লিদের জোর করে মসজিদ থেকে বের করে দেয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, দ্বিতীয় দফা অভিযানে অন্তত ছয়জন আহত হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে আল আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েক ডজন মুসল্লির ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। সে ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়।

প্রথম অভিযানে কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলের হেফাজতে নেওয়া হয় বলে জানান ফিলিস্তিনি কর্মকর্তারা। তাঁদের আতারোত পুলিশ স্টেশনে রাখা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION