শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আদর আজাদ

বিনোদন প্রতিবেদক:

‘তালাশ’ ও ‘যাও পাখি বলো তারে’ দুটি সিনেমায় অভিনয় করে সম্ভাবনা জাগিয়েছেন এ সময়ের তরুণ চিত্রনায়ক আদর আজাদ। তার অভিনয় পেয়েছে দর্শক-সমালোচকদের প্রশংসা। সেই সুবাদে তার ঝুলিভর্তি কাজ।

সম্প্রতি যুক্ত হলো আরও একটি সিনেমা। এর নাম ‘দ্যা রাইটার’। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করবেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা। তবে এখনো আদরের নায়িকা চূড়ান্ত নয়। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন এ এইচ এনামুল হক।

শুক্রবার (৭ এপ্রিল) নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন আদর। তিনি জানান, রোববার (৯ এপ্রিল) থেকে ভালুকায় শুরু হবে সিনেমাটির প্রথম ধাপের চিত্রায়ণ। ১৩ এপ্রিল পর্যন্ত হবে প্রথম ধাপের শুটিং। এরপর ঈদের পর একটানা কাজ করে শেষ হবে পুরো সিনেমার কাজ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতা রানা।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করব। আমাকে একজন লেখকের চরিত্রে দেখা যাবে। এর গল্পটি ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে ভালো একটি কাজ দর্শক উপহার পাবে।

অপূর্ব রানা বলেন, একজন লেখকের জীবন নিয়ে সিনেমার গল্পটি এগিয়ে যাবে। গল্পে চমক আছে। আদরের বিপরীতে এখনো নায়িকা চূড়ান্ত নয়। প্রথম ধাপের শুটিং শেষে নায়িকা চূড়ান্ত করা হবে। তবে পরিচিত নায়িকাই দেখা যাবে। আশা করছি, অনেক দিন পর দর্শক আমার ভালো একটি গল্পের সিনেমা উপহার পাবে।

‘দ্যা রাইটার’ সিনেমাটিতে আরও অভিনয় করবেন জয়রাজ, শিবা সানু, রাশেদ মামুন অপু, শিরিন শিলাসহ আরও অনেকে।

আদর আজাদ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘নাকফুল’, ‘অগ্নিশিখা’, ‘লোকাল’, ‘চিৎকার’, ‘পোড়া অন্তর’ ও ‘মুক্তি’ সিনেমাগুলো। হাতে রয়েছে নতুন আরও কয়েকটি সিনেমা, যা শিগগিরই চূড়ান্ত করে জানান দেবেন ঢালিউডের সম্ভাবনাময় এই নায়ক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION