সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

ইসরায়েলে আবারও বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:
বিচার বিভাগের ওপর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের হস্তক্ষেপের পরিকল্পনার প্রতিবাদে শনিবার কয়েক হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নেতানিয়াহু সরকারের পরিকল্পনার বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভের সর্বশেষ ঘটনা এটি। গত মাসে ধর্মঘট ও গণবিক্ষোভের মুখে সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের পরিকল্পনা স্থগিত করা হয়েছিল।

শনিবার তেল আবিবের কেন্দ্রস্থলে নীল ও সাদা রঙের ইসরায়েলি পতাকা নেড়ে জনতা বিক্ষোভ করছিল।

বিক্ষোভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী ছাত্র অমিতায় গিন্সবার্গ বলেন, ‘নিরাপত্তা এক জিনিস কিন্তু সংস্কার অন্য জিনিস। আমরা এখনও এখানে আসছি এবং জোরে এবং পরিষ্কারভাবে বলছি, আমরা এই সংস্কারটি পাস হতে দেব না।’

নেতানিয়াহু সরকারের সংস্কার প্রস্তাব অনুযায়ী, সরকার সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগের উপর নিয়ন্ত্রণ করতে পারবে এবং সংসদকে আদালতের অনেক সিদ্ধান্ত বাতিল করার অনুমতি দেবে। ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসে এই সংস্কার প্রস্তাব সবচেয়ে বড় অভ্যন্তরীণ সঙ্কটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION