সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে মধ্য সমুদ্রে ভাসছে নৌযান

আন্তর্জাতিক ডেস্ক:
গ্রিস ও মাল্টার মধ্যকার সমুদ্রে প্রায় ৪০০ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভাসছে একটি নৌযান। সহায়তাকারী সংস্থা ‘অ্যালার্ম ফোন’ গতকাল রোববার এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

টুইটারের মাধ্যমে অ্যালার্ম ফোন জানায়, সমুদ্রে ভাসতে থাকা নৌযানটি থেকে তারা একটি কল পেয়েছে। ইতিমধ্যে নৌযানটিতে পানি উঠছে। মৃত্যুঝুঁকিতে রয়েছে নৌযাত্রীরা।

ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু হয়নি বলে জানায় সংস্থাটি। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌযানটি লিবিয়ার টোব্রুক উপকূল থেকে ছেড়ে যায় বলে জানায় অ্যালার্ম ফোন।

এদিকে জার্মানভিত্তিক সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনালের টুইটার অ্যাকাউন্টে বলা হয়, নৌযানটিকে খুঁজে পেয়েছে তারা। নৌযানটির কাছাকাছি এলাকায় পণ্যবাহী আরো দুটি জাহাজ রয়েছে।

সি-ওয়াচ আরো জানায়, পণ্যবাহী জাহাজ দুটিকে উদ্ধারকাজ না করতে নির্দেশ দিয়েছে মাল্টা কর্তৃপক্ষ। তবে জ্বালানি সরবরাহ করতে একটি জাহাজকে নির্দেশনা দেয়া হয়েছে।

নৌযানটিতে পানি প্রবেশ করায় আরোহীরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে জানিয়ে ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল।

এ বিষয়ে বক্তব্য জানতে মাল্টার কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানায় রয়টার্স।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION