শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

মিষ্টি প্রেমের জটিল গল্প নিয়ে আসছেন জোভান-পায়েল

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ঈদ উপলক্ষে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। অনেকের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন এই তারকা। তার মধ্যে অন্যতম হলেন কেয়া পায়েল। ‘লাভ ইউ ভাইয়া’ শিরোনামের নাটকে জুটি বেঁধেছেন তারা।

এ নাটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এ নির্মাতা জানান, এই নাটকে জোভান ও পায়েলকে দেখা যাবে গ্রামের দুই বন্ধুর চরিত্রে। যাদের জন্ম ও বেড়ে ওঠা পাশাপাশি বাড়িতে। এতে মানিক চরিত্রে জোভান আর ঝিনুক চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

নাটকটির গল্পের সূত্রপাত হয় মানিকের প্রেমে কাঁটা হয়ে দাঁড়ানো ঝিনুকের নানা কর্মকাণ্ডের মাধ্যমে। নির্মাতার ভাষায়, ‘একই গ্রামের পাশাপাশি দুই বাড়ির ছেলে-মেয়ের মধ্যে প্রেমের ঘটনাকে কেন্দ্র করেই নাটকটির কাহিনি এগিয়েছে। যেখানে শুরুটা হবে মানিক তার গ্রামের বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চায়। তার এই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়ায় পাশের বাড়ির মেয়ে ঝিনুক। কারণ বন্ধু ও প্রেমিক হিসেবে মানিককে মানে ঝিনুক। কিন্তু মানিক তা মানতে নারাজ! এমন নানা জটিলতার ভেতর দিয়ে এগিয়েছে মিষ্টি প্রেমের জটিল এই গল্প।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদুল ফিতরে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘লাভ ইউ ভাইয়া’ নাটকটি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION