শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

সোহরাওয়ার্দী‌তে ডা. জাফরুল্লাহর জানাজা,বৃহস্প‌তিবার দাফ‌নের সিদ্ধান্ত

ডা.জাফর উল্লাহ চৌধুরী, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। আর দাফ‌নের বিষ‌য়ে তার প‌রিবা‌রের সদস্য ও ভাই-বোনেরা মি‌লে সিদ্ধান্ত নেবেন। এই বিষ‌য়ে সোহরাওয়ার্দী উ‌দ্যা‌নে জানাজার পর জা‌নানো হ‌বে।

বুধবার (১২ এপ্রিল) ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আলতাফুন্নেছা মায়া।

এর আগে, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। একই সম‌য়ে রাষ্ট্রীয়ভা‌বে তার প্রতি শ্রদ্ধা নি‌বেদন করা হ‌বে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সাভা‌রের গণস্বাস্থ্য‌ কে‌ন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মর‌দেহ নেওয়া হ‌বে। সেখা‌নে গণস্বা‌স্থ্যের সকল স্তরের মানু‌ষের শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে বাদ জুমা তার দ্বিতীয় নামা‌জের জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ। গত ৫ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নি‌জের তৈ‌রি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন ধরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ডা. জাফরুল্লাহ বহু বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION