বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসি ভাত গরম করবেন যেভাবে

লাইফষ্টাইল ডেস্ক:

অতিরিক্ত ভাত ফ্রিজে রেখে দিই আমরা। তবে ভাত সঠিক উপায়ে ফ্রিজে না রাখলে কিংবা গরম না করলে বাসা বাধতে পারে ব্যাকটেরিয়া। বাসি ভাত খাওয়ার আগে গরম করতে পারেন কয়েকটি উপায়ে।মাইক্রোওয়েভে গরম করার ক্ষেত্রে ওভেন প্রুফ বাটিতে নিয়ে নিন ভাত। দলা বেঁধে থাকলে সেটা চামচ দিয়ে ভেঙে দিন। ১ কাপ ভাতের জন্য ১ টেবিল চামচ পানি দেবেন। বাটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। ১ থেকে ২ মিনিট উচ্চতাপে গরম করে নিন।

চুলায় গরম করার ক্ষেত্রে প্যানে নিয়ে নিন ভাত। প্রতি কাপের জন্য ১ টেবিল চামচ পানি দিন। চাইলে পানির বদলে সামান্য মাখন দিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ৩ থেকে ৫ মিনিট মৃদু আঁচে রেখে দিন। মাঝে কয়েকবার নেড়ে দেবেন।
ডিম, পেঁয়াজ ও মরিচ দিয়ে ভেজে নিতে পারেন ভাত। প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে ডিম, পেঁয়াজ, মরিচ ও পছন্দের ছবি দিয়ে দিন। খানিকক্ষণ ভেজে ভাত দিয়ে নেড়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে গরম করুন কয়েক মিনিট। পরিবেশন করুন গরম গরম।

মুখবন্ধ বাটিতে ভাত ফ্রিজে রাখুন জেনে নিন

ভাত কখনও ৪ দিনের বেশি রাখবেন না ফ্রিজে।
গরম অবস্থায় ভাত ফ্রিজে রাখবেন না। রুম টেম্পারেচারে আসার পর তারপর রাখুন ফ্রিজে।
মুখবন্ধ বাটিতে রাখুন ভাত। চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন।
১৬৫ ফারেনহাইট তাপমাত্রায় গরম করবেন ভাত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION