শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

এমন পুলিশ চেয়েছিল জাতি

ভয়েস নিউজ ডেস্ক:

পুরো শরীর ভেজা, ক্লান্তি চোখেমুখে। তবে দৃঢ়তাও স্পষ্ট। তার নাম গোপাল, কনস্টেবল। কাঁধে কাপড়ের গাট্টি বা বস্তা। তার পাশে হাতে হাত মেলানো আরেক পুলিশ সদস্য, হাসিব। তার কাঁধেও একই রকম কাপড়ের বস্তা। তারা সেটি বহন করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

এভাবেই পুলিশ সদস্যরা আজ নিউ সুপার মার্কেটে আগুনের সময় ব্যবসায়ীদের মালামাল বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করেন। এমন বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রশংসা কুড়ায়।

এ বিষয়ে জানতে চাইলে রমনা জোনের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, এটা আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে করেছি। আমরা এভাবেই সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তাদের বিপদে-আপদে থাকতে চাই, তাদের আনন্দ-উৎসবে অংশীদার হতে চাই। আমরা এখানে মূলত এসেছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য এগিয়ে যাই। আমাদের সদস্যরা ফায়ার ফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। সকলের সম্মিলত প্রচেষ্টায় আগন নিয়ন্ত্রণে এসেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION