সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে খোলা আকাশের নিচে এক সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে গরমজনিত স্বাস্থ্য সমস্যায় অসুস্থও হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, রোববার মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের খারঘরে আয়োজন করা হয়েছিল মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। সেখানে প্রবল গরম ও তাপপ্রবাহে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন ১২০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেককে হাসপাতালে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকায় হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন। এছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবকিছুর আয়োজন থাকলেও হাজার হাজার মানুষের মাথার ওপরে কোনও ছাউনির ব্যবস্থা ছিল না।

মহারাষ্ট্রের এক সমাজকর্মীকে পুরস্কৃত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিসও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি নভি মুম্বাইতে অনুষ্ঠিত হয় এবং এখানে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এক ঘোষণায় জানান, অনুষ্ঠানে যোগ দিতে এসে হিট স্ট্রোকে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এছাড়া অসুস্থদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION