রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

শাকিব বলেছিল রাগ করলে ‘ভাইয়া’ বলে ডাকবা: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:
ঈদে ৯ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা। মুক্তির পর সেভাবে দর্শক পায়নি সিনেমাটি। এরমধ্যে সিনেমা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নায়িকা। সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

সেখানে প্রশ্নোত্তর পর্বে উপস্থাপকের পক্ষ থেকে অপু বিশ্বাসকে কিছু গোপন কথা বলতে বলা হয়। তখন জবাবে অপু বিশ্বাস বলেন, আমরা মিডিয়ার মানুষ, আমাদের গোপন কিছু নেই। পরক্ষণেই উপস্থাপক জিজ্ঞেস করেন, আমরা শুনেছি অপু বিশ্বাস ও শাকিব খান আবার নাকি এক হচ্ছেন? এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, এইটা! এটা কীসের গোপন কথা। এটা সবার সামনেকার কথা। এটা কোনো গোপন কথায় নয়। আমি সবার সমানে সব কথা শেয়ার করতে পছন্দ করি। এটা দর্শকরা বলবে।

এসময় শাকিব খানের সঙ্গে সবচেয়ে মজার স্মৃতি উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘কোটি টাকার কাবিন সিনেমায় আমি তার সঙ্গে প্রথম অভিনয় করি। প্রথম পরিচয়ে ভাইয়া বলে সম্বোধন করি। বিয়ের পরে এটা মনে পড়লে হাসি লাগত এবং মজা লাগত। পরে শাকিব আমাকে বলেছিল রাগ করলে ভাইয়া বলে ডাকবা।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION