সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

ঘূর্ণিঝড় ‘মোখা’ : ভারতের ৪ রাজ্যে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপের রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটির নাম হবে ঘূর্ণিঝড় ‘মোখা’।

শুক্রবার ভারতের আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। যদিও এখনো ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়নি। তবুও এর আভাস দিয়ে ইতোমধ্যে দেশটির ৪ রাজ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

রাজ্যগুলোর মধ্যে রয়েছে─ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ।

অধিদপ্তর বলছে, লঘুচাপের প্রভাবে ওই একই এলাকায় ৭ মে একটি নিম্নচাপ তৈরি হবে। তারও পর সেটি ৮মে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পর শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেটি উত্তর দিক বরাবর অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই সেটির নাম হবে ‘মোখা’।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। তার জেরে প্রবল বৃষ্টিও হতে পারে। ‘মোখা’ আছড়ে না পড়লেও তার জেরে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তাই এই রাজ্যগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION