শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

ভক্তের আচরণে বিব্রত অভিনেত্রী

বিনোদন ডেস্ক
তারকাদের বিভিন্ন শ্রেণির ভক্ত থাকবে, এটাই স্বাভাবিক। অনেক সময় তাদের আবদার মেটাতে অনেক কিছুই করে থাকেন তারকারা। সেই আবদার মেটাতে গিয়ে মাঝেমধ্যে আবার অস্বস্তিকর পরিবেশের মধ্যেও পড়তে হয় তাদের। এবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হলেন অভিনেত্রী শিরিন শিলা। তাকে জড়িয়ে ধরে কথা বলার সময় জোর করে চুমু খাওয়ার চেষ্টাও করলেন এক যুবক। এই ঘটনায় যথেষ্ট বিব্রত অভিনেত্রী। আর এই ভিডিও সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন তিনি। যা রীতিমতো ভাইরাল হয়েছে, কমেন্টবক্সে পড়েছে নেটিজেনদের বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া।

সোমবার (২২ মে) রাজধানীর ধামরাইয়ে একটি সিনেমার শুটিংয়ের স্পটে এই ঘটনার সম্মুখীন হন শিরিন শিলা।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে গণমাধ্যমে শিরিন বলেন, নতুন একটি সিনেমার শুটিং স্পটে একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। আমিও তাকে কাছে ডেকে কথা বলতে শুরু করি। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। কিন্তু বিদায় নিয়ে চলে আসতে চাইলে ও আমাকে বলে, কখনো গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই কথা বলেই সে আমাকে আবার জড়িয়ে ধরে। এরপরেই আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। এই ঘটনায় হতভম্ব হয়ে যাই। এসময় শুটিং সেটের লোকেরা ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে পড়ি।

শিরিন আরও বলেন, আমরা অভিনেত্রী। দর্শকদের আনন্দ দেওয়াই আমাদের কাজ। দর্শকদের ভালোবাসায় আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি, কিন্তু আজকের ঘটনা আমার জন্য চরম বিব্রতকর। ছেলেটিকে দেখে মায়া হওয়ায় কাছে টেনে নিয়েছিলাম। কিন্তু সে যে কাজ করল, এতে মানুষের ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেল।

কয়েকদিন আগেই এই রকমই এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ভারতের অভিনেত্রী অহনা কুমার। ছবি তোলার সময় এক ভক্ত তার কোমর জড়িয়ে ধরেছিলেন। পরে সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন তিনি। এবার একই রকম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হলো আরও এক অভিনেত্রীকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION