মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

‘নিজের টাকা নিজে কামিয়েছি, কোনও স্বামীর সঙ্গে সংসার করিনি’

ভয়েস নিউজ ডেস্ক:

তার সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলোর জন্য প্রায়ই বিতর্কের শিরোনামে উঠে আসেন লেখিকা তসলিমা নাসরিন। লেখিকার আরও এক ফেসবুক পোস্ট নজর কাড়লো সবার। কী উপায়ে তিনি নিজের মতো করে বেঁচে থাকেন, তা ব্যাখ্যা করেছেন তসলিমা। বলাবাহুল্য, নিজের জীবনের এক ‘ফর্মুলা’ ফাঁস করলেন তিনি।

তসলিমার সিক্রেট
তসলিমার সাম্প্রতিক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘দুটো কারণে আমি আমার মতো বেঁচে থাকতে পেরেছি। এক. নিজের টাকা নিজে কামিয়েছি। দুই. কোনও স্বামীর সঙ্গে সংসার করিনি।’

নেটিজেন এবং লেখিকার ভক্তরা বলছেন, বরাবরই সাহসী তসলিমা। তাই সোজা কথাগুলো সোজাভাবেই লিখেছেন তিনি। কারও মনে আবার পুরুষতান্ত্রিক সমাজে একজন নারী একলা নিজের মতো করে সফল হতে পারে, তার অনন্য নজির তিনি।

তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট

কী বলছেন লেখিকার ভক্তরা?
জনৈক ভক্ত আবার লিখেছেন, ‘আরও একটা হলো, বাচ্চা নেননি।’ উত্তরে ‘একজাক্টলি’ লিখেছেন তসলিমা। কেউ আবার লিখেছেন, ‘ভালো থাকার বিষয় নয় নিজের মতো থাকা। স্বাধীন থাকা।’ একজনের মতে, ‘নিজের উপার্জন আর সুস্থ শরীর …এই দুটো থাকলেই জীবন এক উদযাপনের অভিযাত্রা। আপনার জন্যে শুভেচ্ছা রইল।’ কারও আবার কমেন্ট, ‘কোনও অপছন্দের সমঝোতা করতে হয় না, জীবন নদীতে নিজের নৌকোর দাঁড় নিজের হাতে, এর থেকে আনন্দের আর কী হতে পারে!’ কেউ আবার সহমত জানিয়ে সেলাম ঠুকেছেন লেখিকাকে।

কী প্রতিক্রিয়া তসলিমার সমালোচকদের?
সমালোচকদের সংখ্যাও কম নয় তার। তসলিমার এই পোস্টে অনেক বিরুদ্ধ মনোভাবপন্ন ব্যক্তিরও কমেন্ট দেখা গেছে। লেখিকার কাছে একজনের প্রশ্ন, ‘ভয়ঙ্কর চিন্তাভাবনা, তাহলে তো সারা পৃথিবীর মানুষ স্বাধীন থাকতে চায়। এই ভাবনা যদি আপনার বাবা মা করতো ?’

অপর একজন নেটিজেনের পরামর্শ, ‘সম্পর্ক ছাড়া জীবন অর্থহীন। আমাকে কেউ ভালোবাসলে আমি আমি হই। আমি তো নিজেকে নিজে দেখতে পাই না।’

তবে নেটিজেনদের বিরূপ মন্তব্য নিয়ে কখনই মাথা ঘামান না তসলিমা নাসরিন। নিজের মনের ভাব স্পষ্টভাবেই ব্যক্ত করেন তিনি। আরও এক ফেসবুক পোস্টে তসলিমা লিখেছেন, ‘এ জীবনে আমি যাদের খুব ভালোবেসেছি, তারা আমাকে কেউই ভালোবাসেনি। হয়তো খানিকটা বেসেছে, তবে আমার মতো উজাড় করে নয়। যারা আমার বাঁধন ছেড়ে যেতে চেয়েছে, তাদের আমি চিরকালই নির্বিঘ্নে যেতে দিয়েছি।’

সূত্র: এই সময়, তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION