রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

গুজরাটের স্বপ্নভঙ্গের রাতে ইতিহাসের পুনরাবৃত্তি!

খেলাধুলা ডেস্ক:

আইপিএলে নাম লিখিয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়নের তকমা পায় গুজরাট টাইটান্স। ২০২২ আইপিএলে শিরোপা জেতার পর তাদের সামনে হাতছানি ছিল টানা দ্বিতীয় শিরোপা জয়ের। তবে আহমেদাবাদে সব আলো নিজেদের করে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। শ্বাসরুদ্ধকর ফাইনালে গুজরাটের হারের দিন আইপিএলের একটি ইতিহাসেরও পুনরাবৃত্তি ঘটল।

আইপিএলের অতীত ইতিহাস বলছিল, যখনই যে কোনো একটি দলের দুই ক্রিকেটার মৌসুমের কমলা টুপি ও বেগুনি টুপির মালিক হয়েছেন তখন সেই দল আইপিএলের শিরোপা জিততে পারেনি। এর প্রথম উদাহরণ পাওয়া গিয়েছিল ২০১৩ সালে। সে বছরে চেন্নাই সুপার কিংসের মাইক হাসি অরেঞ্জ ক্যাপ অর্থাৎ কমলা টুপির মালিক হয়েছিলেন অন্যদিকে ডোয়েন ব্র্যাভো জিতেছিলেন বেগুনি টুপি। সেই আসরের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে

একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছিল ২০১৭ সালে। সেবার সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার কমলা টুপি জিতেছিলেন এবং ভুবনেশ্বর কুমার বেগুনি টুপির মালিকানা পেয়েছিলেন। সেবারও মুম্বাইয়ের কাছে হেরেছিল হায়দরাবাদ। এর পাঁচ বছর পর আবারো এমনটা ঘটেছিল। ২০২২ সালে রাজস্থান রয়্যালস ফাইনালে উঠেছিল। সেবার টুর্নামেন্টের কমলা টুপির মালিক হয়েছিলেন জস বাটলার ও বেগুনি টুপি জিতেছিলেন যুজবেন্দ্র চাহাল।

সেবার গুজরাট টাইটান্সের কাছে ফাইনালে হারতে হয়েছিল রাজস্থান রয়্যালসকে। এবার আবারও সেই ছবি সামনে এসেছে। এবারের কমলা টুপির দৌড়ে বাকিদের পেছনে ফেলেছেন গুজরাট টাইটান্সের শুভমান গিল। ১৭ ম্যাচে ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে ৮৯০ রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন শুভমান। এবারের আইপিএলে সবচেয়ে বেশি ৮৫টি চার মেরেছেন শুভমান।

অন্যদিকে বেগুনি টুপির মালিকানাও গুজরাটের দখলে এবার। ভারতীয় পেসার মোহাম্মদ শামি এবারের আসরে ১৭ ম্যাচে ২৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন। ওভারপ্রতি ৮.০৩ রান দিয়েছেন শামি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION