শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা ডেলিভারি দিতে এসে ধরা

ভয়েস নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানের শাহজাদপুর পূর্ণিমা হোটেল থেকে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি হারুন অর রশিদকে (২৮) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (৩ জুন) সকাল পৌনে ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোহাম্মদপুর সার্কেলের পরিদর্শক মো. শাহিনুল কবির। তিনি বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে একটি টিম গুলশানের শাহজাদপুর পূর্ণিমা হোটেলে অবস্থান করে। এরপর হারুন অর রশিদকে আমরা আটক করি। তার কাছে মাদক আছে কি না জানতে চাইলে অস্বীকার করে। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে প্যাকেটে মোড়ানো ১০ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আজ সকালেই সে টেকনাফ থেকে ঢাকায় আসে মাদকের চালান নিয়ে। তাকে দেখে কোনোভাবেই সন্দেহ করার অবকাশ নেই। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION