শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

পুলিশ বাহিনীতে বড় রদবদল

বাংলাদেশ পুলিশ, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় রদবদল আনল সরকার। একসঙ্গে পুলিশের ২৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাতজন ডিআইজি ও ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপন জানানো হয়, রংপুর মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জে উপপুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেনকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে উপপুলিশ মহাপরিদর্শক, এন্টি টেররিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগরীর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি), পুলিশের বিশেষ শাখার উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ্‌ মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখায় উপপুলিশ মহাপরিদর্শক এবং শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশ সুপার, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখার পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপপুলিশ কমিশনার, শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের পুলিশ সুপার পদে বদলির কথা জানানো হয়।

আরও এক প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, এন্টি টেরোরিজম ইউনিট, ঢাকার (পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুরে বদলির আদেশপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION