রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার চেষ্টায় এবার আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধের শক্ত প্রভাব পড়া আফ্রিকার দেশগুলো এবার মস্কো-কিয়েভের মধ্যস্থতায় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা শুক্রবার (১৬ জুন) কিয়েভে ও শনিবার (১৭ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সফরে গিয়ে যুদ্ধের মধ্যস্থতা নিয়ে আলোচনা করবেন বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

নেতাদের মধ্যে থাকছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং জাম্বিয়া, কমোরোস ও মিশরের প্রধানমন্ত্রীরা। যুদ্ধের কারণে আফ্রিকার এই দেশগুলো খাদ্য সংকট, মূদ্রাস্ফীতিসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে।

প্রাথমিক উদ্যোগ হিসেবে আফ্রিকান নেতারা দেশ দুটির মধ্যে ‘পারস্পরিক আস্থা তৈরির’ চেষ্টা করবে বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে যুদ্ধের পরিস্থিতি এখন উত্তাল। প্রস্তুতি নিয়ে রুশবিরোধী পাল্টা আক্রমণে নেমেছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে পুনরুদ্ধার করে ফেলেছে ৭টি গ্রাম; যা প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। আক্রমণে কিয়েভকে সহযোগিতা করতে নানা ধরনের প্রকল্প নিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো, দিচ্ছে মোটা অংকের অনুদান।

থেমে নেই রাশিয়াও। যুদ্ধের পাশাপাশি নিয়মিত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রুশ সেনারা।

বিশেষজ্ঞরা বলছে, পাল্টা আক্রমণের ক্ষেত্রে রাশিয়ার লক্ষ্য হলো প্রতিরক্ষা লাইনে পৌঁছানোর আগেই কিয়েভের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। তাদের মতে, প্রতিরক্ষা লাইন থেকে এখনও ১০-১৫ কিলোমিটার দূরে আছে কিয়েভ সেনারা।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION