বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

৫ লাখ টাকার লেহেঙ্গায় নজরকাড়া রাশমিকা

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।

অন্য তারকাদের মতো ফ্যাশনে পিছিয়ে নেই রাশমিকাও। তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে। কারণ কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী।

কিছু দিন আগে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন রাশমিকা। এসব ছবিতে দেখা যায়, রাশমিকার পরনে লাল রঙের লেহেঙ্গা। তার সঙ্গে মিলিয়ে স্ট্র্যাপ ব্লাউজ পরেছেন। আবেদনময়ী লুকে নেটিজেনদের নজর কাড়েন রাশমিকা। পাশাপাশি তার পরনের ব্যয়বহুল লেহেঙ্গাটি আলোচনার জন্ম দিয়েছে।

বলিউড শাদি ডটকম জানিয়েছে, রাশমিকার পরনের লেহেঙ্গাটি প্রস্তুত করেছেন ভারতের বিলাসবহুল ব্র্যান্ড মিশরু।

ব্র্যান্ডটির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, চেক বর্ডারসহ লাল টোনাল ফ্লোরাল এমব্রয়ডারি করা লেহেঙ্গার সঙ্গে ব্লাউজ এবং দোপাট্টা রয়েছে। এর বর্তমান মূল্য ৪ লাখ ৫০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকার বেশি।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। গত ২০ জানুয়ারি মুক্তি পায় এটি। এ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION