বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কাঁঠালের বিচি দিয়ে মুরগি ভুনা

লাইফষ্টাইল ডেস্ক:

কাঁঠালের মতোই এর বিচিও পুষ্টিগুণে ভরপুর। এই বিচি দিয়ে বিভিন্ন রকমের মজাদার পদ রান্না করা যায়্। আজ জেনে নিতে পারেন কাঁঠালের বিচি দিয়ে মুরগি ভুনা রেসিপি-

উপকরণ: কাঁঠালের বিচি আধা কাপ (ঘষা), মুরগি অর্ধেক (পেট কাটা), আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, এলাচ ২টি, দারচিনি ২ টুকরো, লবণ স্বাদমতো, হলুদ ১ চা চামচ, পেঁয়াজ মোটা করে কাটা আধা কাপ, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ।

রান্না প্রণালি: মুরগির সঙ্গে পেঁয়াজ বেরেস্তা বাদে সব মসলা মাখিয়ে চুলায় কষাতে হবে।

বিচি আলাদাভাবে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে।

মুরগি কষানো হয়ে গেলে তার মধ্যে কাঁঠালের বিচি দিয়ে আরও একবার কষাতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে ঝোল দিতে হবে। জ্বাল হয়ে গেলে মাখা মাখা হলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিতে হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION