বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

‘নো কিস পলিসি’র কারণ জানালেন প্রিয়ামণি

বিনোদন ডেস্ক:
দেখতে দেখতে চলচ্চিত্র জগতে ২০ বছর পার করেছেন প্রিয়ামণি। যদিও অভিনেত্রীর শুরুটা হয়েছিল দক্ষিণী ছবির মাধ্যমে। তবে চেন্নাই এক্সপ্রেস ছবিতে ‘ওয়ান টু থ্রি ফোর’ গান ও ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের মাধ্যমে সারা ভারতে রাতারাতি পরিচিতি পান তিনি। এই ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করেও পর্দায় কখনও কোনো নায়কের সঙ্গে চুম্বনের দৃশ্যে দেখা যায়নি তাকে। অবশেষে প্রিয়মণি মুখ খুললেন তার ‘নো কিস পলিসি’র আসল কারণ।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, পর্দায় আমি কখনোই চুমু খাব না, এটা আমার নীতি। অন্য পুরুষকে চুমু খেতে আমার অস্বস্তি হয়। তাই এই বিষয়ে আপত্তি রয়েছে। চুক্তিপত্র সব সময়ই ‘নো কিস পলিসি’ থাকে। আমি জানি, অভিনেত্রী হিসাবে এটা আমার কাজ। আর চুমুর কারণে বাড়িতে স্বামীর কাছে জবাবদিহি করতে হবে।

তবে অভিনেত্রী জানান, খুব বেশি হলে গালে চুমুতে সম্মতি রয়েছে।

২০১৭ সালে মোস্তফা রাজাকে বিয়ে করেন প্রিয়ামণি। তার পর থেকে এই নিয়মে বেঁধেছেন নায়িকা। প্রিয়ামণি বলেন, আমাদের সম্পর্ক যখন তৈরি হয়, তখন পর্দায় কাউকে চুমু খেতে হয়নি। তার পর থেকেই পর্দায় চুম্বনে আপত্তি রয়েছে আমার। আমি পর্দায় এমন কিছু করতে চাই না যেটা দেখে ওর অস্বস্তি হয়। আমার শ্বশুর বাড়ির লোকজন যাতে না ভাবেন বিয়ের পরও আমার বউমা কেন এমন করছেন! তাই পর্দায় চুম্বনে আপত্তি ব্যক্তিগত পছন্দ আমার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION