বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

প্রকাশ্যে ‘প্রেম কাহানি’র ট্রেলার, আলিয়া বললেন ‘খেলা হবে’

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কণ্ঠে এবার উঠে এল দুই বাংলার সবচেয়ে ভাইরাল রাজনৈতিক মঞ্চের স্লোগান ‘খেলা হবে’। সদ্য মুক্তি পাওয়া ‘রকি ও রানি কি প্রেম কাহানি’র ট্রেলারে এমনটাই বলতে শোনা গেছে অভিনেত্রীকে।

এ সিনেমার মধ্য দিয়ে ২৫ বছর পর আবারও সম্পর্কের গল্প বলবেন করণ জোহর। তিন মিনিটের ট্রেলারে চমকে দিলেন পারিবারিক সম্পর্কে নানা বাঁক ছুঁয়ে। যাতে বাঙালি চরিত্রে আলিয়া আর রণবীর রয়েছেন পাঞ্জাবির ভূমিকায়।

আলিয়া যে বাঙালি সেটি তার সাজগোজ অথবা হিন্দির মাধ্যমে প্রকাশ না পেলেও ট্রেলারে এনেছেন বাংলার বেশ কিছু বিষয়কে। ট্রেলারে আলিয়া বলছেন ‘খেলা হবে…’। একথা শুনে বেশ অবাক হচ্ছে বাঙালিরা।

এদিকে, আলিয়ার বাবা মায়ের চরিত্রে রয়েছেন চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। ট্রেলারে রবিঠাকুরকেও বাদ দিলেন না করণ।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION