মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

‘ভারত বিশ্বকাপে হট ফেভারিট পাকিস্তান’

খেলাধুলা ডেস্ক:

ভারত বিশ্বকাপকে সামনে রেখে সমীকরণ মেলাতে শুরু করেছেন সাবেক ক্রিকেট কিংবদন্তিরা। করছে নানা ভবিষ্যদ্বাণী। টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট শিকারী কে হবে তা নিয়ে যেমন চলছে আলোচনা। এবার সেই আলোচনায় যুক্ত হলেন সাবেক প্রোটিয়া কিংবদন্তি হার্শেল গিবস। জানালেন বিশ্বকাপের হট ফেভারিট দলটির নামও।

সম্প্রতি তিনি কথা বলেছেন আফ্রিকান একটি গণমাধ্যমে। সেখানে দেয়া এক সাক্ষাৎকারে গিবস বলেন, এবারের বিশ্বকাপে পাকিস্তান অন্যতম ফেভারিট। সেই সঙ্গে নিজেদের মাটিতে খেলা হওয়ায় ভারত মারাত্মক চাপে থাকবে বলেও মনে করেন এই প্রোটিয়া।

গিবস বলেন, পাকিস্তান শুধু জটিলতা কাটিয়ে অংশগ্রহণই নিশ্চিত করেনি, সোনালি ট্রফি জয়ের অন্যতম দাবিদারও তারা। ক্রিকেট বিশ্বের অনেকেই এবার বাবর-রিজওয়ানদের রাখছেন এগিয়ে। ক’দিন আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানান, সেমিফাইনালের চার দলের একটি হবে পাকিস্তান। তাদের শীর্ষ চারের মঞ্চে দেখতে পাচ্ছেন হার্শেল গিবসও। জিম্বাবুয়েতে চলমান জিম আফ্রো টি-টেন লিগে জোবার্গ বাফেলোসের কোচের দায়িত্বে আছেন গিবস। সেখানেই এক সাক্ষাৎকারে এমনটা বলেছেন সাবেক এই ব্যাটার।

গিবস বলেন, ‘পাকিস্তান খুব ভালো দল। তারা যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ানক হয়ে ওঠতে পারে। তাদের দলে বাবর আজমের মতো ব্যাটার রয়েছে। নিঃসন্দেহে বাবর সেরাদের একজন।’

নিজেদের কন্ডিশনে ভারতকে খুব শক্তিশালী দল উল্লেখ করে প্রোটিয়া এ সাবেক ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি, বিশ্বকাপে ভারত সবচেয়ে বেশি চাপে থাকবে। তাদের এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা চাপের মাঝেও ভালো খেলে। তবে, আরও অনেক দলই আছে যারা উপমহাদেশের কন্ডিশনে খেলতে অভ্যস্ত। এটা একটা রোমাঞ্চকর টুর্নামেন্ট হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION