শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের খসড়া আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর যে সংশোধন হচ্ছে, তাতে সাংবাদিকেরাও খুশি হবেন বলে মনে করেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরসহ একটি প্রতিনিধিদল আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের এই কথা বলেন। ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল ডিজিটাল নিরাপত্তা আইনের অপারেশন (প্রয়োগ) নিয়ে উদ্বেগের কথা জানায়।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী সংশোধন হচ্ছে, তা বলেননি মন্ত্রী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটার (সংশোধনী) জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপনাদের উদ্বেগ সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি এটুকু বলতে পারি, ডিজিটাল নিরাপত্তা আইনের যে সংশোধন হচ্ছে, তাতে আপনারা সবাই খুশি হবেন।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION