বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন

কিয়ারার লাল জ্যাকেট সেটের মূল্য আড়াই লাখ

বিনোদন ডেস্ক:
কিয়ারা আদভানির পরনে লাল রঙের জ্যাকেট সেট। মঞ্চে পড়ে আছে তার জুতা। এ অভিনেত্রীর পাশেই দাঁড়িয়ে কার্তিক আরিয়ান। দ্রুত ছুটে গিয়ে কিয়ারার জুতা এগিয়ে দেন কার্তিক। কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা নিয়ে নেটদুনিয়ায় চলে জোর চর্চা।

কার্তিক আরিয়ান তার বিনয়ের কারণে নেটিজেনদের ভূয়সী প্রশংসা কুড়ান। স্বাভাবিকভাবে কিয়ারার সাজপোশাক ওই সময়ে নজর কাড়েনি। কিন্তু কিছুটা বিলম্বে হলেও কিয়ারার লাল রঙের পাতলা জ্যাকেট সেট নেটিজেনদের দৃষ্টিগোচর হয়েছে। আর এ নিয়ে আলোচনা করতে গিয়ে সামনে এসেছে পোশাকটির মূল্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রিন্টেড জ্যাকেট সেটটি ডিজাইন করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার নচিকেত ভার্বে। ওয়েবসাইট ঘুরে দেখা যায়, এ পোশাকের নাম দিয়েছেন মুনফ্লাওয়ার জ্যাকেট সেট। যার মূল্য ১ লাখ ৯৮ হাজার ৮৫০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬৩ হাজার টাকার বেশি।

কিয়ারা আদভানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কার্তিক আরিয়ান। সমীর বিদ্যানস পরিচালিত এ সিনেমা গত ২৯ জুন মুক্তি পায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION