মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

দ্রুতই ফিরবেন তামিম, আশাবাদী নান্নু

খেলাধুলা ডেস্ক:

আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালের খেলা এখনও অনিশ্চিত। কারণ চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন ওয়ানডে অধিনায়ক তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত লন্ডনে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে কিছুটা স্বস্তির খবর, সার্জারি না করে ইনজেকশন নিয়েছেন তামিম। তাতে এশিয়া কাপের আগেই মাঠে ফেরার কথা তার।

বিসিবি চিকিৎসক দেবশীষ চৌধুরিকে নিয়ে সোমবার দেশে ফেরার কথা রয়েছে তামিমের। তবে মাঠের ক্রিকেটে কবে ফিরবেন সেটি জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তবে মিনহাজুল আবেদীন নান্নু আশাবাদী, দ্রত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন তামিম।

বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘মেডিকেল থেকে আমরা এখনো কোন আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি অবশ্যই সুস্থ হয়ে সে ফিরে আসবে।’

‘খেলোয়াড়ের ইনজুরি আপডেট যদি আগে জানা যায় অনেক সুবিধা হয়। এটা মেডিকেল থেকে আপডেট জানানো হয়। এটা শুধু জাতীয় দলের খেলোয়াড় না। এইচপিসহ সব খেলোয়াড়ের আপডেট আমরা পেয়ে থাকি, তারপর ইনশিয়েটিভ নেউ। কিছু কিছু ইনজুরি আছে খেলতে খেলতে…খেলোয়াড়রাও খেলে যায়। এটা দুর্ভাগ্যজনক। এভাবে বলা যায় না ইনজুরিটা কার কখন আসে। এখনো বলতে পারি না কালকে কি আছে।’-আরও যোগ করেন নান্নু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION