মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চোট থেকে ফিরেই নেইমারের জোড়া গোল

খেলাধুলা ডেস্ক:

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে পিএসজি যখন ধুঁকছিল। প্রথম চার ম্যাচের একটি ছাড়া বাকিগুলোতে জয় আনতে পারেনি।তখনই ইনজুরি থেকে ফিরে চমক দেখালেন নেইমার জুনিয়র। জোড়া গোল ও সতীর্থের গোলে অবদান রেখে শেষ প্রীতি ম্যাচে জেতালেন দলকে।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জনবাক হুন্টাই মোটর্সকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধের শেষদিকেও গিয়েও গোলের দেখা পান নেইমার। শেষ গোলে আসেনসিওর করা শটে সহায়তা করেন ব্রাজিলিয়ান এই তারকা।

ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখানো পিএসজিকে ৪০তম মিনিটে এগিয়ে নিয়ে যান নেইমার। সতীর্থের পাস থেকে বক্সে বল নিয়ে পায়ের কারিকুরি দেখিয়ে কয়েক ডিফেন্ডারের মাঝে দিয়ে আচমকা শটে লক্ষ্যভেদ করেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষদিকে ৮৩তম মিনিটে আরও এ গোল পান ব্রাজিলিয়ান তারকা। সতীর্থের বাড়ানো পাস টেনে নিয়ে বক্স থেকে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন তিনি।

৮৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আসেনসিও। নেইমারের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। প্রায় সাড়ে পাঁচ মাস পর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন নেইমার; আর তাতেই দেখালেন এসব চমক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION