বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

যে কারণে শ্রাবন্তীকে ‘সমকামী’ বলছে

বিনোদন ডেস্ক:

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিকবার খবরের শিরোনাম হন এই নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শ্রাবন্তী। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি এ মাধ্যমে শেয়ার করে থাকেন। আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রলের শিকার হন শ্রাবন্তী। কখনো কখনো ‘নোংরা’ আক্রমণ করতেও ছাড়েন না নেটিজেনরা।

গত ৬ আগস্ট শ্রাবন্তী চ্যাটার্জি তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, এক মেয়ের গালে ভালোবাসার চুমু এঁকে দিচ্ছেন শ্রাবন্তী। ছবিটির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন— ‘কে বলেছে বোন বেস্ট ফ্রেন্ড হতে পারে না?’

এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, ‘নোংরামী ছাড়া আর কিছু না।’ আরেকজন লিখেছেন, ‘তাই বলে মেয়ের সঙ্গে…।’ এমন অসংখ্য মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য।

এসব কিছু ছাপিয়ে নেটিজেনদের একটি অংশ শ্রাবন্তীকে ‘সমকামী’ বলে মন্তব্য করেছেন। অনেকে আবার লিখিছেন, ‘পূর্ণতা পাক তোমাদের সমকামীতা।’ ছবিতে যে মেয়েটিকে চুমু খাচ্ছেন শ্রাবন্তী। তার নাম স্মিতা চ্যাটার্জি। শ্রাবন্তী-স্মিতা দুই বোন। ক্যাপশনে সে ঈঙ্গিত দিলেও তা বোঝার চেষ্টা করছেন না নেটিজেনরা। বরং বোনকে চুমু খাওয়ার অভিযোগে শ্রাবন্তীকে ‘সমকামী’ বলছেন তারা।

মেয়েটি শ্রাবন্তীর বোন— নেটিজেনদের কয়েকজন তা স্মরণ করিয়ে দিলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। তাই তো নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘হুজুগে বাঙালি।’ তবে এ নিয়ে টুঁ-শব্দটিও করেননি শ্রাবন্তী চ্যাটার্জি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION