বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

দেবের সঙ্গে ইগোর লড়াই ছিল: রুক্মিণী

বিনোদন ডেস্ক:
ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক ও তৃণমূলের সংসদ সদস্য দেব। তার হাত ধরে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেবের সঙ্গে জুটি সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছে। চুটিয়ে প্রেম করছেন তারা।

দেবের সিনেমা মানেই রুক্মিণী— এ কথা নিয়ে কম আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে কী দেবের সঙ্গে কখনো ইগো কাজ করেছে? ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ প্রশ্নের মুখে পড়েন রুক্মিণী।

উত্তরে রুক্মিণী মৈত্র বলেন, ‘খারাপ লাগা ছিল। ব্যক্তিগত স্তরে দেব এবং আমার মাঝে একটা ইগোর লড়াই ছিল, মনোমালিন্য ছিল। বাংলা সিনেমা করব না— দেবকে এটা বলার পর মূলত মনোমালিন্য তৈরি হয়েছিল। সাধারণত মানুষ ভাবেন একই ময়দানে দুটি তলোয়ার থাকলে ঝগড়া হয়। আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়েছে। ময়দানে ঢুকতে চাইছিলাম না বলে দেবের সঙ্গে ঝগড়া হচ্ছিল।’

কারণ ব্যাখ্যা করে রুক্মিণী মৈত্র বলেন, ‘‘আসলে দেব যখন আমাকে কাজের জন্য বলেছিল, তখন পড়াশোনাটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এমবিএ শেষ হওয়ার পর সিনেমায় অভিনয়ের জন্য দেবকে ‘হ্যাঁ’ বলি। তখন আমাদের মাঝে সব ইগো, মনোমালিন্য শেষ হয়ে যায়। আজকের যুগে দাঁড়িয়ে দেব একজন ‘ফেমিনিস্ট’, যে চায় মেয়েরা এগিয়ে যাক।’’

২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।

দেব-রুক্মিণীর পরবর্তী সিনেমা ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’। বিরসা দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় ব্যোমকেশ বক্সী চরিত্রে অভিনয় করেছেন দেব। আর সত্যবতী চরিত্র রূপায়ন করেছেন রুক্মিণী। আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION