রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে শতাব্দীর সবচেয়ে প্রাণঘাতী দাবানল মাউইতে

আন্তর্জাতিক ডেস্ক:
দাবানলের চার দিন পর ক্ষয়ক্ষতির বিষয়টি বড় পরিসরে উঠে আসে। এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঐতিহাসিক লাহাইনা শহরের বিভিন্ন স্থাপনা।যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউইতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে শনিবার ৮৯ জনে দাঁড়িয়েছে।এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ১০০ বছরের বেশি সময়ে সবচেয়ে প্রাণঘাতী দাবানলে পরিণত হয়েছে এটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দাবানলের চার দিন পর ক্ষয়ক্ষতির বিষয়টি বড় পরিসরে উঠে আসে। এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঐতিহাসিক লাহাইনা শহরের বিভিন্ন স্থাপনা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এফইএমএ বা ফেমা জানয়, লাহাইনার বিভিন্ন স্থাপনা পুনর্নির্মাণে সম্ভাব্য ব্যয় হবে ৫৫০ কোটি ডলার। শহরটির দুই হাজার দুই হাজার দুই শর বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। পুড়ে গেছে ২ হাজার ১০০ একর এলাকা।

হাওয়াই অঙ্গরাজ্যের গভর্নর জোশ গ্রিন স্থানীয় সময় শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন স্থান থেকে মরদেহ বের হতে থাকায় মৃতের সংখ্যা বাড়া অব্যাহত থাকতে পারে।

এদিকে আগুনের সময় সাইরেন দেয়ার ব্যবস্থা ঠিক ছিল কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল অ্যানে লোপেজ জানান, আগুনের সময় ও তার আগে সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো পর্যালোচনা শুরু করেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION