রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান অঞ্চলের একটি পেট্রল স্টেশন ও সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন। এ ঘটনায় আহত হয় অর্ধশতাধিক মানুষ।

সোমবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।

জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ (জিএমটি ১৮৪০) মিনিটে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।

জানা যায়, একটি গাড়ি মেরামতের দোকান থেকে আগুনের সূত্রপাত। যা পরে ওই পেট্রল স্টেশনে ছড়িয়ে পড়ে। দাগেস্তান প্রদেশের রাজধানী মাখাশকালা শহরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এটি কাস্পিয়ান সাগরের পাড়ে অবস্থিত। এতে মারা যান ২৫ জন, আহত হন ৬৬ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষ জানায়।

আরও জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৬০ সদস্য। হেলিকপ্টারে করে গুরুতর দগ্ধদের উদ্ধার করে নিকটবর্তী হাসাপাতালে নেওয়া হচ্ছে।

কর্মকর্তাদের দাবি, বিস্ফোরণে সাড়ে ৬ হাজার বর্গফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বিশাল সব আগুনের কুণ্ডলী।

এক প্রত্যক্ষদর্শী জানান, দেখে মনে হচ্ছে এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION