বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

দীর্ঘ বিরতি নেবেন প্রভাস!

বিনোদন ডেস্ক:
‘বাহুবলি’ সিনেমা খ্যাত অভিনেতা প্রভাস। অভিনয় ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত কয়েকটি সিনেমা বক্স অফিসে টানা ব্যর্থ হয়েছে। এখনো বেশ কটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে গুঞ্জন উড়ছে, অভিনয় থেকে বিরতি নেবেন প্রভাস।

টলিউড ডটনেট জানিয়েছে— ‘কালকি’ সিনেমার শুটিং শেষ হলেই দীর্ঘ বিরতিতে যাবেন প্রভাস। কারণ শারীরিক অসুস্থতা। অনেক দিন ধরে ডান পায়ের হাঁটুর ব্যথায় ভুগছেন প্রভাস। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা অস্ত্রোপচার করতে বলছেন। এজন্য যুক্তরাষ্ট্রে যাবেন এই অভিনেতা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ইনজুরির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আর কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেবেন না প্রভাস। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, হাঁটুর অস্ত্রোপচারের জন্য কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রভাস। তার সুস্থতার জন্য এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। আগামী নভেম্বর পর্যন্ত যে শিডিউলগুলো দেওয়া আছে, তা শেষ করে বিরতি নেবেন তিনি। তবে এ বিষয়ে প্রভাস কোনো ঘোষণা দেননি। এমনকী তার টিম থেকেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আদিপুরুষ’। রামায়ণ অবলম্বনে ওম রাউত নির্মাণ করেন এটি। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করেন তিনি। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যায় কৃতি স্যাননকে। ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION