বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

এবার পরিচালক দিশা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ২০১৫ সালে ‘লোফার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। বর্তমানে বেশ কটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। এবার পরিচালক হিসেবে অভিষেক হলো দিশার।

নির্মাতা হিসেবে দিশার যাত্রা বড় পর্দা দিয়ে নয়। একটি মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে এটি শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে মিউজিক ভিডিওটির টিজার প্রকাশ করে এ খবর জানিয়েছেন দিশা নিজেই।

নিকিতা গান্ধীর গাওয়া গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দিশা। পরিচালনার পাশাপাশি গানটিতে মডেল ও ভয়েসওভার দিয়েছেন দিশা পাটানি। আগামী ২১ আগস্ট ইউটিউবে মুক্তি পাবে গানটি।

দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক ভিলেন রিটার্ন’। ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পায় এটি। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জন আব্রাহাম, অর্জুন কাপুর। তবে বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয় সিনেমাটি।

দিশার হাতে বর্তমানে ৩টি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে হিন্দি ভাষার ‘যোধা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না। তা ছাড়া তামিল ভাষার ‘কাঙ্গুবা’ ও তেলেগু ভাষার ‘কালকি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION