রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে পৃথক বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন।শুক্রবার (১৮ আগস্ট) এক টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক নেতা ডেনিস পুশিলিন।

পুশিলিনের বরাতে সিএনএন জানিয়েছে, দোনেৎস্ক শহরে ঘটা সেই বিস্ফোরণে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া ভোরোশিলোভস্কি জেলার একটি নির্মাণস্থলে যন্ত্র বিস্ফোরিত হয়ে তিনজন নির্মাণ শ্রমিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত তিন শ্রমিক দোনেৎস্কের কিয়েভস্কি জেলার একটি পাবলিক ইউটিলিটি কোম্পানিতে কাজ করতেন বলে জানিয়েছেন পুশিলিন। তিনি জানান, অবিস্ফোরিত একটি ক্লাস্টার সাবমিনিশনের বিস্ফোরণের ফলে এসব শ্রমিক নিহত হয়েছেন।

পুশিলিন আরও বলেন, আজ (শুক্রবার) শত্রুরা প্রজাতন্ত্রের অঞ্চলে ৩৪ বার গোলাবর্ষণ করেছে, ১১৫টি রকেট এবং ব্যারেল আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। শত্রুদের দিনভর গোলাবর্ষণে দোনেৎস্ক, মাকিভকা, ভাসিলিভকা এবং নিকোলস্কে শহরে আরও চারজন আহত হয়েছেন।

পুশিলিনের এসব দাবি যাচাই করতে পারেনি সিএনএন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION